00:36
0


এ.কে.এম. মাসুদ রানা: শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন আন্ত: প্রাথমিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ গতকাল বুধবার ৫৮নং আজকিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিবপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. কবির হোসাইন এর সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ-উল-ইসলাম মৃধা। অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাদিম সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিভিন্ন আইটেমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছেন তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

0 comments:

Post a Comment